,

জাতির কাছে নূপুর শর্মার ক্ষমা চাওয়া উচিত : ভারতীয় সুপ্রিম কোর্ট

news-image

অনলাইন ডেস্ক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের জন্য বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মাকে জাতির কাছে তার ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন ভারতের সুপ্রিম কোর্ট।

একইসঙ্গে নূপুর শর্মার মন্তব্যকে ‘বিরক্তিকর এবং অহংকারপূর্ণ’ উল্লেখ করে তাকে তিরস্কার করেছেন আদালত। আজ শুক্রবার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

দেশের বিভিন্ন স্থানে নূপুর শর্মার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক এফআইআর দিল্লিতে স্থানান্তরের জন্য তার আবেদনের শুনানিতে অংশ নিয়ে আদালত বলেছেন, তিনি সারাদেশে মানুষের ‘আবেগকে উস্কে’ দেওয়ার জন্য দায়ী।

মে মাসের শেষ দিকে এক টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন নূপুর শর্মা।

তবে অবমাননাকর মন্তব্যের জন্য নূপুর শর্মার পূর্বে ক্ষমা চাওয়ার কথা উল্লেখ করে আজ আদালত বলেছেন, ‘অনেক দেরি হয়ে গেছে। তার মন্তব্য দুর্ভাগ্যজনক ঘটনার দিকে নিয়ে গেছে। এই লোকদের অন্য ধর্মের প্রতি কোনো শ্রদ্ধা নেই।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না