,

সুনামগঞ্জ শহরে ফের ঢুকছে পানি

news-image

জেলা প্রতিনিধি : টানা কয়েকদিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে ফের বাড়ছে নদ নদীর পানি। এরই মধ্যে সুনামগঞ্জ পৌর শহরের হাজীপাড়া ও মল্লিকপুরের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারা বাজার ও ছাতক উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এ নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

বন্যা কবলিত মানুষ জানান, বন্যার পানি আবারও বাড়ছে। তারা আতঙ্কে আছেন। সকালে যে রাস্তায় পানি ছিল না এখন সেই রাস্তায় হাঁটু সমান। যান চলাচলে বিঘ্ন ঘটছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত আজিম মিয়া বলেন, ‘পানির সঙ্গে সঙ্গে আমাদের আতঙ্কও বাড়ছে। এরই মধ্যে পানি অনেকের ঘরে ঢুকছে। যে রাস্তায় সকালে পানি ছিল না সেখানে এখন হাঁটু সমান।’

মনু মিয়া বলেন, ‘আবারও নদ নদীর পানি বাড়ছে। এজন্য বন্যার ভয়াবহ রূপ ধারণ করার আগেই বাসা বদলে দিচ্ছি। তবে একতলা বাসায় আর থাকবো না। দুই তলা ওপরে বাসা ভাড়া নিয়েছি। পানি কমলে আবারও নিজ বাড়িতে ফিরবো।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম জানান, সুনামগঞ্জ ও মেঘালয় পাহাড়ে বৃষ্টিপাত হওয়ায় সুনামগঞ্জের সুরমাসহ অন্য নদীর পানি বাড়ছে। তবে এখনো সুরমা নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিনি আরও বলেন, বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না