,

ওডেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১০

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের কৃষ্ণ সাগর বন্দরের ওডেসায় একটি নয় তলা ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় এক কর্মকর্তার বরাতে আজ শুক্রবার ভোরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ওডেসা আঞ্চলিক প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাচুক তাঁর টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, ‘একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবনে হামলার ফলে মৃতের সংখ্যা এখন ১০ জনে দাঁড়িয়েছে।’

সেরহি ব্রাচুক ইউক্রেনের রাষ্ট্রীয় টেলিভিশনকে আরও জানান, এ হামলার তিন শিশুসহ আরও সাত জন আহত হয়েছে।

তিনি বলেন, ‘একটি দল এরই মধ্যে উদ্ধার অভিযান শুরু করেছে। ভবনটির একটি অংশ ধসে পড়েছে। কিছু লোক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।’

সেরহি ব্রাচুক আরও বলেন, আরেকটি ক্ষেপণাস্ত্র ওডেসার একটি রিসোর্টে আঘাত হেনেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

তবে, বার্তা সংস্থা রয়টার্স স্বাধীনভাবে এ হামলার ঘটনার বিস্তারিত নিশ্চিত করতে পারেনি।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না