মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে বন্যায় ৭২ লাখ মানুষের সহায়তা প্রয়োজন

news-image

অনলাইন ডেস্ক : সিলেট অঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যায় বাংলাদেশের অন্তত ৭২ লাখ মানুষের খাদ্য সহায়তা ও আশ্রয়ের প্রয়োজন বলে জানিয়েছে স্বেচ্ছাসেবী আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস (আইএফআরসি)।

বুধবার আমেরিকান গণমাধ্যম সিএনএসে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য ওঠে আসে।

এতে বলা হয়, সরকারি পরিসংখ্যান অনুসারে গত এপ্রিল মাসে বন্যা শুরু হওয়ার পর থেকে বাংলাদেশ-ভারতে অন্তত ২০৭ জনের মৃত্যু হয়েছে। এখনও দুই দেশের সীমান্তের কাছাকাছি কয়েক হাজার বাড়ি পানির নিচে এবং অনেক এলাকা পুরোপুরি ডুবে আছে।

রেড ক্রস বলছে, সুনামগঞ্জের প্রায় ৯৪ শতাংশ এবং পার্শ্ববর্তী সিলেটের ৮৪ শতাংশ এখনও তলিয়ে আছে। ওই অঞ্চলের রাস্তাঘাট বেশিরভাগই বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তলিয়ে থাকা অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন বলছে, বন্যায় বাড়ি, স্কুল এবং ফসল তলিয়ে গেছে। শুধু মে মাসেই সিলেটে অন্তত ৯৩ হাজার বাড়ি ও ৪১৯টি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষতি হয়েছে।
আইএফআইসির ধারণা, বাংলাদেশে অন্তত ৭২ লাখ মানুষের সহায়তা প্রয়োজন।

এ জাতীয় আরও খবর

এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

রেজিস্ট্রেশন করেও পরীক্ষায় অংশ নিতে পারেনি চট্টগ্রামের প্রায় ৩০ হাজার শিক্ষার্থী

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে অস্বস্তিতে সাধারণ মানুষ

জ্বালানি সংকট নিয়ে সংসদে তীব্র আলোচনা, মুলতবি প্রস্তাব ঘিরে উত্তেজনা

গাজায় যুদ্ধবিরতিতে অচলাবস্থা

ডিএমপির ৫ পরিদর্শককে বদলি

ভোরে ভূমিকম্পের কম্পনে কেঁপে উঠল দেশ

ভারতের নির্বাচন ঘিরে ৪ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

চোট কাটিয়ে সিরিজ নির্ধারণী ম্যাচের বাংলাদেশ দলে তানজিম

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে গুঞ্জন, যা বললেন আফরোজা আব্বাস

চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে: ট্রাম্প

সংস্কার শর্তে কঠোর আইএমএফ, অনিশ্চিত ঋণের কিস্তি