,

৫০ ঘণ্টা বন্ধ থাকবে ডেসকোর প্রিপেইড মিটার রিচার্জ

news-image

নিজস্ব প্রতিবেদক : কারিগরি উন্নয়নের জন্য আগামীকাল বৃহস্পতিবার রাত থেকে ২ জুলাই (শনিবার) রাত পর্যন্ত ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) প্রিপেইড মিটার রিচার্জ কার্যক্রম বন্ধ থাকবে। আজ বুধবার ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ৩০ জুন বৃহস্পতিবার রাত ৯টা ৫৯ মিনিট থেকে ২ জুলাই শনিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত কারিগরি উন্নয়ন কাজের জন্য ডেসকোর সব ধরনের প্রিপেইড মিটার রিচার্জ কার্যক্রম বন্ধ থাকবে।

উল্লেখিত সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গ্রাহকদেরকে মিটারে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রাখতে এবং যেকোনো প্রয়োজনে ১৬১২০ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি সাময়িক অসুবিধার জন্য ডেসকো দুঃখ প্রকাশ করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি