,

বিষাক্ত হলুদ ধোঁয়ায় ঢেকে গেল জাহাজ! মুহূর্তে ১২ জনের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : জাহাজে রাসায়নিকের ট্যাঙ্ক বোঝাই করা হচ্ছিল। ক্রেনে করে বন্দর থেকে একে একে ক্লোরিন গ্যাসে ভর্তি ট্যাঙ্ক নামিয়ে দেওয়া হচ্ছিল ডেকের উপরে। আচমকাই একটি প্রমাণ আকৃতির ট্যাঙ্ক ক্রেনের লোহার হাত ফসকে পড়ে গেল নীচে!

মুহূর্তের মধ্যে উজ্জ্বল হলুদ বিষাক্ত ধোঁয়া বেরিয়ে এল জাহাজের ডেক থেকে। সেই ধোঁয়া মেঘের মতো বিশাল আকৃতি নিয়ে ধীরে ধীরে ঢেকে ফেলল চারপাশ। জর্ডানের আকাবা শহরের লাগোয়া বন্দরের এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১২ জন মারা গিয়েছেন। বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ছেন অন্তত ২৫০ জন। তাদের মধ্যে প্রায় ২০০ জনকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে। অনেকই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলেও জানিয়েছে পুলিশ।

পরিস্থিতি সামলাতে বন্দর শহরে প্রতিরক্ষা বাহিনীর বিশেষ দল পাঠানো হয়েছে বলে জানিয়েছে জর্ডান প্রসাশন। পাশাপাশি, সাবধানতার জন্য জর্ডনের আকাবা শহরের বাসিন্দাদের বাড়ির দরজা জানলা বন্ধ রাখারও পরামর্শ দিয়েছেন নগর কর্তৃপক্ষ।

ঘটনাটি দুর্ঘটনা, না কি এর নেপথ্যে অন্য কিছু রয়েছে তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন জর্ডানের প্রধানমন্ত্রী বিশের আল খাসাওনে। যদিও জর্ডানের একটি স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ক্রেনের যে লোহার তারে রাসায়নিকের ট্যাঙ্কটি বাঁধা ছিল সেটি ছিঁড়ে যায়। এক একটি ট্যাঙ্কে ২৫ থেকে ৩০ টন পর্যন্ত ক্লোরিন গ্যাস ভরা ছিল। উপর থেকে ট্যাঙ্ক নীচে পড়তেই তা ফেটে গিয়ে ওই গ্যাস বেরিয়ে আসে।

সিসিটিভি ফুটেজে পুরো ঘটনাটি ধরা পড়েছে। তাতে দেখা যাচ্ছে দ্রুত ছড়িয়ে পড়া বিষাক্ত হলুদ ধোঁয়া থেকে বাঁচতে পড়িমড়ি ছুটছেন বন্দরের কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জাহাজের ডেকে কর্মীদের শ্বাস নিতে না পেরে হাঁসফাঁস করতেও দেখেছেন তারা। ঘটনাটির ভিডিও টুইটারেও ছড়িয়ে পড়েছে।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর