,

শারীরিক সম্পর্কে স্বামীর অনীহা, অভিযোগ নিয়ে থানায় গেলেন নারী

news-image

অনলাইন ডেস্ক : ধুমধাম করে বিয়ে দিয়েছিলেন বাবা-মা। বিয়েটা ঠিকঠাক ভাবে মিটে গেলেও সমস্যা শুরু হয় বিয়ের পরে। বিয়ের কয়েক দিন যেতে না যেতেই স্ত্রী লক্ষ করেন, স্বামীর যৌনমিলনের প্রতি বেশ অনীহা। বেশ কয়েক সপ্তাহ এভাবেই কেটে যাওয়ার পর পর স্ত্রী বুঝতে পারলেন তার স্বামী আসলে নপুংসক। শ্বশুরবাড়ির লোকেরা সব জেনেশুনেই ঠকিয়েছেন তাকে। বিয়ের নামে মোটা অঙ্কের পণ আদায় করাই ছিল তাদের মূল লক্ষ্য। এর পরই থানায় প্রতারণার অভিযোগে মামলা করেন স্ত্রী। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের শাহজাহানপুরে।

ওই নারীর মামলায় স্বামীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহজাহানপুরের পুলিশ সুপার সঞ্জীব বাজপেয়ী সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, শাহজাহানপুরের এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় ওই নারীর। বিয়ের পর তিনি জানতে পারেন তার স্বামী শারীরিক সম্পর্কে অক্ষম। এ কথা শ্বশুরবাড়ির লোকেদের জানানোয় ওই নারীকে শারীরিক নির্যাতন করা হয়। এমনকি, তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।

পুলিশ কর্মকর্তা আরও জানিয়েছেন, বিয়ের সময় নারীর পরিবারের কাছ থেকে ১০ লাখ টাকা নগদ নিয়েছিলেন শ্বশুরবাড়ির লোকজন। এ ছাড়াও আরও অনেক যৌতুকও নিয়েছিলেন তারা। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় মামলা করা হয়েছে। সূত্র : আনন্দাবাজার।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর