,

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষেধ শিক্ষকের

news-image

অনলাইন ডেস্ক : ছাত্রীকে বাড়িতে ডেকে কুপ্রস্তাব, ধর্ষণের চেষ্টা করেছেন শিক্ষক। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে ফেসবুকে এমন বিস্ফোরক মন্তব্য করেন এক ছাত্রী। এ অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে ক্যাম্পাসে প্রবেশ নিষেধ করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, অভিযুক্ত শিক্ষক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক। আজ সোমবার তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন বিভাগটির প্রধান ইমন কল্যাণ লাহিড়ী। এতে বলা হয়, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে ঢুকতে পারবেন না তিনি।

জানা গেছে, অভিযুক্ত অধ্যাপকের অধীনে গবেষণা করছিলেন অভিযোগকারী ছাত্রী। সেই থিসিস জমা দেওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। তা সমাধানের কথা করে ছাত্রীকে নিজ বাড়িতে ডাকেন অভিযুক্ত শিক্ষক। সেখানে যেতেই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন ওই অধ্যাপক। এরপর ফেসবুকে ওই অধ্যাপকের আচরণের বিস্তারিত তুলে ধরেন ভুক্তভোগী ছাত্রী।

ফেসবুকে পোস্ট করার আগে ওই অধ্যাপকের বিরুদ্ধে যাদবপুর থানায় লিখিত অভিযোগ করেছিলেন ভুক্তভোগী ছাত্রী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও রেজিস্ট্রারের কাজেও অভিযোগ দিয়েছেন তিনি। পরে বিভাগীয় প্রধানের কাছেও অভিযোগ পৌঁছায়। এর অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিলেন বিভাগীয় প্রধান। তদন্তে ওই অধ্যাপক দোষী প্রমাণিত হলে আরও কঠোর শাস্তির পথে হাঁটতে পারে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না