,

পদ্মা সেতুতে নামাজ আদায়ের ছবি ভাইরাল

news-image

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শনিবার পদ্মা সেতুর উদ্বোধন করেছেন। এরপর গতকাল রোববার সকাল থেকে তা যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে যান চলাচলের জন্য খুলে দেওয়ার পর পদ্মা সেতুর ওপর ঘটছে না ঘটনা।

সেতুর ওপর কেউ নাচানাচি করে টিকটক ভিডিও বানাচ্ছেন, কেউ প্রস্রাব করেছেন, একজন খুলেছেন নাট-বল্টু। এর পাশাপাশি ভাইরাল হয়েছে পদ্মা সেতুর ওপর কেউ দিয়েছেন সেজদা, কেউ আবার নামাজ আদায় করেছেন।

সেতুর ওপর দাঁড়িয়ে দুটি দলের নামাজ আদায়ের ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গতকাল রোববার রাতে থেকে ছবি দুটি ভাইরাল হয়। রোববার দিনের কোনো এক সময় তারা নামাজ আদায় করেছেন বলে ধারণা করা হচ্ছে। আর পদ্মা সেতুর ওপর সেজদা দেওয়ার ছবি সামনে আসে সেতুতি উদ্বোধনের দিনেই। পদ্মা সেতুর ওপর দাঁড়িয়ে নামাজ আদায়ের অনেকেই প্রশংসা করলেও নিন্দাও কম জুটছে নামাজ আদায়কারীদের কপালে।

পদ্মা সেতুর ওপর সব অঘটনের মধ্যে ছাপিয়ে গেছে বায়েজিদ নামের তরুণের নাট-বল্টু খোলার কান্ডটি। এ বিষয়ে সিআইডির পুলিশ সুপার মো. রেজাউল মাসুদ কর্মকর্তা বলেন, পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে টিকটক ভিডিও তৈরি করে ভাইরাল হওয়া ৩০ বছর বয়সী যুবক বায়েজিদ তালহাকে বিকেলে রাজধানীর শান্তিনগর থেকে আটক করা হয়েছে। তার বাড়ি পটুয়াখালীতে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। মামলাটির তদন্ত করবে সিআইডি।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর