,

হেলিকপ্টারে আসবে ত্রাণ, মাঠে বানভাসিদের অপেক্ষা

news-image

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের চারপাশেই মানুষের আনাগোনা। কেউ বসে কেউবা দাঁড়িয়ে অপেক্ষা করছেন। তাদের অপেক্ষার কারণ ত্রাণ। বানভাসি মানুষের জন্য ত্রাণ সহায়তা নিয়ে এই মাঠেই নামবে হেলিকপ্টার। সেজন্যই মাঝেমধ্যে কানখাড়া করে আকাশের দিকে তাকাতে দেখা যাচ্ছে বন্যাদুর্গতদের।

যেভাবে লোকজন জমায়েত হচ্ছে তাতে ত্রাণের হেলিকপ্টার মাঠে নামার সঙ্গে সঙ্গেই বদলে যাবে এখানকার চিত্র। হুমড়ি খেয়ে পড়বে মানুষ। তবে ত্রাণ নিতে গিয়ে হতাহতের কোনো ঘটনা যাতে না ঘটে, সেজন্য শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সেনাবাহিনীর একটি দল গত মঙ্গলবার বিকেল থেকেই অবস্থান নিয়ে আছে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, তারা উপজেলায় অবস্থান করে বন্যাকবলিত এলাকায় উদ্ধার তৎপরতা এবং ত্রাণ বিতরণে সহায়তার কাজ করবেন।

ত্রাণের জন্য অপেক্ষায় থাকা উপজেলার সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামের বাসিন্দা কল্পনা বেগম জানান, তার ঘরে এখন হাটু পানি। স্বামী নেই, ছেলে-মেয়ে নিয়ে চরম দুর্ভোগে রয়েছেন।

রতন রায়, বিপুল রায়সহ অনেকেই জানান, হেলিকপ্টার থেকে ত্রাণের প্যাকেট ফেলা হতে পারে, তাই তারা মাঠে এসেছেন। তাদের মতো আরও অনেকেই এসেছেন।

টাংগুয়ার হাওরপাড়ের বাসিন্দা আহমেদ বলেন, আমাদের এলাকায় বানভাসি মানুষের আহাজারি চলছে। তারা বিশুদ্ধ পানি ও খাবার সংকটে রয়েছেন। সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের মাধ্যমে ত্রাণ সহায়তার আহ্বান জানান তিনি।

পাঠাবুকা গ্রামের বাসিন্দা আরিফুর রহমান জানান, খাদ্য সংকটে থাকলেও এখনো কোনো সহায়তা পাননি। যে পরিমাণ ত্রাণ দেওয়া হচ্ছে তা চাহিদার তুলনায় অনেক কম।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির জানান, উপজেলায় সেনাবাহিনী এসেছে। তারা এখানে ক্যাম্প করে অবস্থান নিয়ে বন্যায় আক্রান্ত পরিবারগুলোকে ত্রাণ সহায়তার কাজে সহযোগিতা করবে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর