ভেনেজুয়েলার কাছে হার কলম্বিয়ার

news-image

ক্রীড়া ডেস্ক : কলম্বিয়ার শুরুর একাদশে সবাই ছিলেন। রিয়াল মাদ্রিদের হামেস রদ্রিগেজ ছিলেন, ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের রাদামেল ফ্যালকাও আর চেলসির হুয়ান কুয়াদরাদোও। কিন্তু ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে ছিল না কলম্বিয়া দলে সমন্বয়টাই। নয়তো লাতিন অঞ্চলের অন্যতম দুর্বল দল হিসেবে পরিচিত ভেনেজুয়েলার বিপক্ষে হেরে যাবে কেন গত বিশ্বকাপের চমক কলম্বিয়া!

মাত্র এক বছর আগে বিশ্বকাপে কলম্বিয়াকে যে আক্রমণাত্মক ও বিস্ময়-জাগানিয়া দল মনে হয়েছিল তার ছিটেফোটাও দেখা যায়নি ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে। বরং রক্ষণের ভুলে বাজে গোল খেয়েই পুরো তিন পয়েন্ট খোয়াতে হয়েছে তাদের।

ভেনেজুয়েলার পক্ষে জয়সূচক গোলটি আসে ম্যাচের ৬০ মিনিটে। পরিকল্পিত একটি আক্রমণ থেকে হেড করে কলম্বিয়ার হৃদয় ভেঙে দেন হোসে রনডন।

গোলটি হজম করে মরিয়া হয়ে উঠেছিল কলম্বিয়া। কিন্তু ভালো ফিনিশিংয়ের অভাবে খেলায় আর ফিরতে পারেনি তারা।

ম্যাচ শেষে কলম্বিয়ান গোলরক্ষক ডেভিড অসপিনার কণ্ঠে ঝরেছে স্পষ্ট হতাশা। জানিয়েছেন, বাজে খেলার চেয়ে ভেনেজুয়েলার ট্যাকটিকসের কাছেই মার খেয়েছে তাঁর দল, ‘ভেনেজুয়েলার খেলোয়াড়েরা আমাদের খেলার জায়গা ছোট করে দিয়ে সফল হয়েছে। আমরা চেষ্টা করেও নিজেদের খেলাটা খেলতে পারিনি।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান