,

মার্কিন বিমান হামলায় শীর্ষস্থানীয় জঙ্গি ‘নিহত’

news-image

আন্তর্জাতিক ডেস্কলিবিয়ায় মার্কিন বিমান হামলায় শীর্ষস্থানীয় এক জঙ্গি নিহত হয়েছে। লিবিয়ার কর্মকর্তারা এমন দাবি করেছেন।

লিবিয়া সরকারের বিবৃতির বরাত দিয়ে আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, নিহত জঙ্গির নাম মোক্তার বেলমোক্তার। তার বিরুদ্ধে বছর দুই আগে আলজেরিয়ার একটি গ্যাসক্ষেত্রে প্রাণঘাতী হামলার আদেশ দেওয়ার অভিযোগ আছে।

লিবিয়া সরকারের বিবৃতিতে দাবি করা হয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় একটি শহরে এক অভিযানে মোক্তার ও অন্য যোদ্ধারা নিহত হয়েছে।

মোক্তারের নিহত হওয়া নিয়ে অতীতে একাধিক ভুল প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

এবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর বলছে, তাদের চালানো একটি হামলার লক্ষ্য ছিল মোক্তার। তবে ওই হামলা তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেনি পেন্টাগন।

আলজেরিয়ায় জন্ম নেওয়া মোক্তার আল-কায়েদা ইন দ্য ইসলামিক মাগরেবের (একিউআইএম) সাবেক জ্যেষ্ঠ নেতা ছিলেন। পরে নিজস্ব জঙ্গিগোষ্ঠী গড়তে আল-কায়েদা ছাড়েন তিনি। ২০১৩ সালে আলজেরিয়ার একটি গ্যাসক্ষেত্রে হামলা চালিয়ে কুখ্যাতি অর্জন করেন তিনি। ওই ঘটনায় ৮০০ জনকে জিম্মি করা হয়। নিহত হন ৪০ জন। নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাগরিকও ছিলেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর