,

সিলেটবাসীর পাশে এবার শিল্পী সমিতি

news-image

বিনোদন প্রতিবেদক : সিলেট এবং সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। বন্যা মোকাবিলায় আপ্রাণ কাজ করে যাচ্ছে সরকার। সঙ্গে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্যোগেও সিলেটসহ বানভাসী এলাকার মানুষদের পাশে দাঁড়াচ্ছেন অনেকে।

এবার সেখানে ছুটে গেল বাংলদেশ চলচ্চিত্র শিল্পী সিমিতির সদস্যরা। রিয়াজ, নিপুণ, সাইমন, জেসমিনসহ একটি টিম আজ বুধবার সকালে সিলেটে পৌঁছায়। সেখানে তারা গৌয়াইন ঘাট, লক্ষীনগর, মেওয়ার কান্তি এলাকায় প্রায় আড়াই হাজার পরিবারের হাতে ত্রাণ তুলে দেন। সঙ্গে অসহায় মানুষদের হাতে তুলে দিয়েছেন নগদ অর্থও। বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির সহ সাধারণ সম্পাদক সাইমন সাদিক।

তিনি বলেন, ‘বিপর্যয়ের এমন দিনে সবাই মিলে বানভাসিদের পাশে থাকার বিকল্প আর কিছু নেই। আমরা এসেছি আমাদের মতো করে তাদের পাশে দাঁড়াতে। আপনারা যে, যার সাধ্য মতে এগিয়ে আসুন।’

সমিতির নেতা ও জনপ্রিয় নায়ক রিয়াজ বলেন, ‘আমরা সিলেটে এসেছি সমিতির পক্ষ থেকে বানভাবাসিদের জন্য শুকনো খাবার নিয়ে। আমাদের ক্ষুদ্র আয়োজন। এখানে সরকার, প্রশাসন কাজ করছেন। অনেকেই নিজ উদ্যোগে মানুষের পাশে দাঁড়াচ্ছেন।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না