,

ফেনী রেগুলেটরের ৪০ গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড

news-image

ফেনী প্রতিনিধি : ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ফুলগাজী ও পরশুরাম উপজেলাকে সম্ভাব্য বন্যার কবল থেকে রক্ষায় সোনাগাজীর ফেনী (মুহুরী প্রজেক্ট) রেগুলেটরের ৪০টি গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নুর নবী।

তিনি জানান, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত একদিনে মুহুরী নদীতে ১২৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। মুহুরী রেগুলেটরে স্বাভাবিক পানি প্রবাহ ২ দশমিক ৭ সেন্টিমিটার হলেও বর্তমানে সেই প্রবাহ ৩ দশমিক ৯ সেন্টিমিটারে ঠেকেছে। পানির প্রবাহ ৪ দশমিক ৫ সেন্টিমিটার হলে বন্যার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, সোমবার সারাদিনে মুহুরী নদীর ১২২ কিলোমিটার বাঁধের চারটি স্থান ভেঙে ফুলগাজী ও পরশুরামের কয়েকটি গ্রামে পানি প্রবেশ করায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। দুই উপজেলা যাতে বন্যার কবলে না পড়ে সেই বিবেচনায় অতিরিক্ত পানি সরে যেতে রেগুলেটরের সব গেট খুলে দেয়া হয়েছে।

এদিকে পানি উন্নয়ন বোর্ড ফেনীর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আক্তার হোসে জানান, সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুর, বরইয়া ও দেড়পাড়া ভেঙে অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে।

ফুলগাজীর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফুন নাহার জানান, মুহুরী নদীর বেড়িবাঁধে ভেঙে যাওয়া স্থানগুলো পরিদর্শন করা হয়েছে। যে স্থানে পানি কমে গেছে সে স্থান দ্রুত মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

তিনি বলেন, পানিবন্দি মানুষগুলোর মাঝে পাঁচশ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ত্রাণ বিতরণ করা হবে।

ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার বলেন, প্রতিবছর বন্যায় এ উপজেলায় ব্যাপক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্থরা ত্রাণ চায় না; তারা বেড়িবাঁধে স্থায়ী মেরামত চায়।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না