,

কান্নাভরা কণ্ঠে দাদুকে নিয়ে গাইলেন ছোট্ট লুবাবা

news-image

বিনোদন প্রতিবেদক : তুমি আমার বন্ধু ছিলে, তুমিই খেলার সাথী/ তুমি ছাড়া কাটছে এখন আমার দিবস রাত্রি/ হঠাৎ করে হলে তুমি দূর আকাশের তারা/ কেমন করি থাকি বলো একলা তোমায় ছাড়া/ পাই না তোমার স্নেহের পরশ, আদর মাখা চুমা/ আমায় দাদু একলা রেখে কেমন করে ঘুমাও’- কান্নাভরা কণ্ঠে প্রয়াত অভিনেতা আবদুল কাদেরকে স্মরণ করলেন তার নাতনি শিশুশিল্পী সিমরিন লুবাবা। গানের কথাগুলোতে উঠে এসেছে দাদুর সঙ্গে নাতনি আদরমাখা দিনগুলোর কথা।

সম্প্রতি সিমরিন লুবাবা গানটির ভিডিও আকারে প্রকাশ করেছে তার ইউটিউব চ্যানেলে। গানটির কথা লিখেছেন আলামিন জোমাদ্দার সবুজ আর সুর-সংগীত করেছেন মুশফিক লিটু আর ভিডিও নির্মাণ করেছেন আলামিন মজুমদার।

গানটি প্রসঙ্গে লুবাবার মা জাহিদা ইসলাম বলেন, ‘ক’দিন আগে গানটি প্রকাশ করা হয়েছে। গানের প্রতিটি কথায় উঠে এসেছে লুবাবা আর তার দাদুর মধুর সম্পর্কের কথা। গানটি গাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে লুবাবা। তারপরও নিজেকে সামলে খুব সুন্দরভাবেই গানটি গেয়েছে ও। ওর কণ্ঠে গানটি শুনে আমরাও কেঁদেছি।’

তিনি আরও বলেন, ‘ওর দাদুর সঙ্গে ওর সম্পর্কটা ছিল অন্যরকম। যতক্ষণ বাসায় থাকতেন আব্বা, সারাক্ষণ ওর সঙ্গেই খেলায় মেতে থাকতেন। ওকে নিয়ে বিভিন্ন স্থানে ও অনুষ্ঠানে ঘুরতে যেতেন। লুবাবা সেসব দিনগুলো খুব মিস করে। তাই সে গানটি গাওয়ার ইচ্ছে প্রকাশ করে।’

এদিকে, শিশুশিল্পী লুবাবা হাতে আছে অনন্ত জলিল ও বর্ষার নতুন সিনেমা ‘নেত্রী-দ্য লিডার’ সিনেমার কাজ। ঈদের পর থেকেই এর শুটিংয়ে অংশ নেবে লুবাবা। এ ছাড়াও ঈদে বেশ কিছু বিজ্ঞাপনের মডেল হিসেবে পাওয়া যাবে এই শিশুশিল্পীকে।

https://youtu.be/gsYXpUMdMSU

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না