,

মনির খানের গানের টাকা পাবে সিলেটের বন্যার্তরা

news-image

বিনোদন প্রতিবেদক : স্মরণকালের ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে সিলেট-সুনামগঞ্জবাসী। ভিটেমাটি ছেড়ে সেখানকার মানুষজনের ঠিকানা এখন আশপাশের আশ্রয়কেন্দ্রে। কিন্তু সেখানেও পর্যাপ্ত খাবার ও বিশুদ্ধ পানির অভাবে পড়েছেন তারা। অনেকেই আবার না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন। এসব বানভাসি মানষের পাশে দাঁড়িয়েছেন দেশের সাধারণ মানুষজন। সঙ্গে আছে শোবিজ অঙ্গনের শিল্পীরাও।

ইতিমধ্যেই সিনেমার আলোচিত দুই তারকা মনোয়ার হোসেন ডিপজল ও অনন্ত জলিল তাদের পাশে দাঁড়ানো ঘোষণা দিয়েছেন। এবার তাদের পাশে থাকার কথা জানালেন বরেণ্য সংগীতশিল্পী মনির খান।

‘অঞ্জনা’খ্যাত এই শিল্পী জানান, আজ মঙ্গলবার বিকেল ৫টায় এমকে মিউজিক থেকে প্রকাশ হবে তার নতুন গান। এর শিরোনাম ‘দুঃখ রাখার জায়গা’। আর এই গান থেকে প্রাপ্ত অর্থ যাবে সিলেটে বন্যার্তদের কল্যাণে।

মনির খানের ভাষ্য, ‘সম্প্রতি ঘটে যাওয়া স্মরণকালের সর্বশ্রেষ্ঠ বন্যার কবলে গোটা সিলেট বিভাগ আজ পানিবন্দী অবস্থায় দূর্বিষহ জীবন যাপন করছে। বানভাসি মানুষদের স্পর্শকাতর এই দৃশ্য বিভিন্ন মাধ্যমে দেখে আমার হৃদয়ে ভীষণভাবে নাড়া দিয়েছে। আমি অত্যন্ত আবেগ আপ্লূত ও মর্মাহত হয়েছি। আমি একজন সংগীতশিল্পী হিসেবে তার সামান্য অংশীদার হতে চাই। আমার নতুন গান থেকে প্রাপ্ত অর্থ সিলেটে বানভাসি মানুষের কল্যাণে প্রদান করা হবে। আমি স্ব-শরীরে সিলেটে গিয়ে পানিবন্দী মানুষদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করব।’

নতুন গানটি সবাইকে শোনার আহ্বান জানিয়ে মনির খান বলেন, ‘আপনারা গানটি শুনবেন ও অন্যান্য সকলকে শুনতে উৎসাহিত করবেন। আশা করি, গানটি আপনাদের মন ছুঁয়ে যাবে। আজ কোনো এক সময় ফেসবুক লাইভে এসে সম্পূর্ণ বিষয়টি বর্ণনা করার চেষ্টা করব।’

জানা গেছে, ‘দুঃখ রাখার জায়গা’ গানটির কথা ও সুর করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না