বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজিটাল বাংলাদেশ আজ আর কোন স্বপ্ন নয়, বাস্তবতা : প্রধানমন্ত্রী

news-image

প্রযুক্তি ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে তথ্যপ্রযুক্তির সফল ব্যবহার নিশ্চিত করে তার সরকার রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়ন করতে সক্ষম হবেন।
তিনি বলেন, তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহের এ যুগে বাংলাদেশ আজ সামনের সারির একটি দেশ। সরকারের সময়োচিত পদক্ষেপের ফলে গত সাড়ে ছয় বছরে দেশে তথ্যপ্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে এক যুগান্তকারী বিপ্লব ঘটেছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা তথ্যপ্রযুক্তি খাতে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়ন করেছি। তথ্যপ্রযুক্তির প্রায়োগিক উৎকর্ষ সাধন, ব্যাপক ব্যবহার নিশ্চিতকরণ ও প্রান্তিক মানুষের কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার ফলে ‘ডিজিটাল বাংলাদেশ’ আজ আর কোন স্বপ্ন নয়, বাস্তবতা।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৫ উপলক্ষে দেয়া এক বাণীতে এসব কথা বলেন।
সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি যৌথভাবে ‘বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৫’ আয়োজন করায় তিনি এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান ।
প্রধানমন্ত্রী বাণীতে বলেন, বর্তমানে ইন্টারনেট গ্রাহক সংখ্যা ৪ কোটি ৫৬ লাখ ৭৬ হাজার ৬০৯ জন। ইন্টারনেট ডেনসিটি ২ দশমিক ৫ শতাংশ হতে বৃদ্ধি পেয়ে এখন ২৭ দশমিক ৪২ শতাংশে উন্নীত হয়েছে। টেলিডেনসিটি আড়াই গুণ বেড়ে এখন ৮০ শতাংশে দাঁড়িয়েছে।
দেশের ৯৯ ভাগ এলাকা মোবাইল নেটওয়ার্কের আওতায় এসেছে উল্লেখ করে তিনি বলেন, দেশে ৩-জি প্রযুক্তির মোবাইল নেটওয়ার্ক চালু করা হয়েছে। ৪-জি প্রযুক্তি অচিরেই চালু করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা প্রতিটি ইউনিয়নে ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা করেছি। ২৫ হাজার ওয়েবসাইট নিয়ে আমরা প্রতিষ্ঠা করেছি বিশ্বের বৃহত্তম ওয়েব পোর্টাল ‘জাতীয় তথ্য বাতায়ন’। গ্রামীণ জনগোষ্ঠীর জন্ম-মৃত্যু নিবন্ধন থেকে শুরু করে সরকারি প্রায় সব ধরনের সেবা, বেসরকারি সেবার তথ্য, বিদেশে কর্মসংস্থানের নিবন্ধন, পরীক্ষার ফলপ্রাপ্তি, চাকুরির আবেদন সবই করা যাচ্ছে ডিজিটাল সেন্টার থেকে। আমরা শহর ও গ্রামের প্রযুক্তি-ব্যবধান দূর করেছি।
বাংলাদেশ আইসিটি এক্সপো ১৫ দেশে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও উন্নয়নে বিশেষভাবে অবদান রাখবে প্রত্যাশা করে প্রধানমন্ত্রী এর সার্বিক সফলতা কামনা করেন।

এ জাতীয় আরও খবর

সিন্ডিকেট থেকে কৃষকদের রক্ষা করার উদ্যোগ নিচ্ছে সরকার

কোনো অবস্থাতেই মব মেনে নেওয়া হবে না: ডা. জাহেদ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

ইরানকে অস্ত্র না দিতে চীনের প্রেসিডেন্টকে চিঠি দিলেন ট্রাম্প

লোহিতসহ তিন সাগরে বাণিজ্য পথ বন্ধের হুমকি ইরানের

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

শাপলা চত্বরে হত্যাকাণ্ডে আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন

৫ লাখ ৪২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

দেশে বীর মুক্তিযোদ্ধা আছেন কতজন, জানালেন মন্ত্রী

১৪ দিনে রেমিট্যান্স এলো ১ হাজার ৬০৭ মিলিয়ন ডলার