,

বন্যার্তদের ৩০ লাখ টাকা দিচ্ছেন অনন্ত জলিল

news-image

বিনোদন ডেস্ক : সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা আগেই দিয়েছিলেন ব্যবসায়ী-অভিনেতা অনন্ত জলিল। এবার তিনি ৩০ লাখ টাকার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। অনন্ত জলিল তার নিজস্ব প্রতিষ্ঠান এ জে আই ও এ বি গ্রুপ থেকে এই অনুদানের অর্থ বানভাসি ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে পৌঁছে দেবেন বলে জানিয়েছেন।

আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি জুম মিটিংয়ের ভিডিও প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন তিনি। নিজের অফিস কর্মকর্তাদের সঙ্গে অনুদান নিয়ে এই মিটিং করেন অনন্ত।

ভিডিওর সঙ্গে একটি সংক্ষিপ্ত বার্তায় তিনি জানান, পানিবন্দি মানুষদের উদ্ধারের জন্য রেসকিউ টিম গঠনের দিক নির্দেশনা দিয়েছেন। কীভাবে ক্ষতিগ্রস্তদের কাছে সাহায্য পৌঁছে দেওয়া হবে, তা নিয়ে পরিকল্পনা করা হয়েছে।

এর আগে গত শনিবার অনন্ত জলিল দেশের বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন। এ বছর ১০-১২টা গরুর বদলে মাত্র একটি বা দুইটি গরু কোরবানি দিয়ে বাকি টাকা ক্ষতিগ্রস্ত বানভাসিদের দেবেন বলে জানান। তবে শুধু কোরবানির টাকাই নয়, তার ব্যবসা এবং মুক্তি প্রতীক্ষিত ‘দিন: দ্য ডে’ সিনেমার আয়ের টাকা দিয়েও সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়াবেন বলে ঘোষণা দেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর