,

চলে গেলেন কূটনীতিক মহিউদ্দিন আহমেদ

news-image

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব, রাষ্ট্রদূত ও কলামিস্ট মহিউদ্দিন আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানী উত্তরার বাসায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তার স্ত্রী বিলকিস মহিউদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

মহিউদ্দিন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

পারিবারিক সূত্র জানায়, মহিউদ্দিন আহমদ দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও লিভার জটিলতায় ভুগছিলেন। প্রায় ২২ দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। চারদিন আগে উত্তরা ৭ নম্বর সেক্টরের শিউলিতলার বাসায় ফেরেন। মহিউদ্দিন আহমেদ স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।

একাত্তরের উত্তাল দিনগুলোতে লন্ডনে পাকিস্তান হাইকমিশনে কর্মরত ছিলেন মহিউদ্দিন আহমদ। পরে পাকিস্তানের পক্ষ ত্যাগ করে বিচারপতি আবু সাঈদ চৌধুরীর নেতৃত্বে যুক্তরাজ্যে মুক্তিযুদ্ধের পক্ষে সার্বক্ষণিক কাজ করেন। তখন খুব অল্প সংখ্যক কূটনীতিক পাকিস্তানের আনুগত্য ত্যাগ করে স্বাধীনতা যুদ্ধের পক্ষে অংশ নিয়েছিলেন।

বিএনপি-জামায়াত জোট সরকার তাকে চাকরিচ্যুত করে। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে তাকে চাকরিতে পুনর্বহাল করে এবং পররাষ্ট্র সচিব হিসেবে তিনি অবসর নেন। অবসরজীবনে নিয়মিত কলাম লিখেছেন মহিউদ্দিন আহমদ। ১৯৪৪ সালের ১৯ জুন ফেনীর নুরপুর গ্রামে তার জন্ম হয়। আগামীকাল মঙ্গলবার তার মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হবে। সেখানেই তাকে দাফন করার সিদ্ধান্ত নিয়েছে পরিবার।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। এছাড়াও মহিউদ্দিন আহমেদের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্কের স্মৃতিচারণা করে বলেন, মুক্তিযুদ্ধে মহিউদ্দিন আহমেদের অবদান অবিস্মরণীয়। ইউরোপে তিনিই প্রথম পাকিস্তানের পক্ষ ত্যাগ করা বাংলাদেশি কূটনীতিক। তার মৃত্যুতে দেশ এক অমূল্য সম্পদ-ব্যক্তিকে হারালো।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর