,

শ্রীলঙ্কায় জ্বালানি স্টেশনে বিক্ষোভ, সেনাবাহিনীর গুলি

news-image

অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কার একটি জ্বালানি স্টেশনে ভিড় করা বিক্ষুব্ধ জনতার সঙ্গে সেনাসদস্যদের সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীদের ওপর ফাঁকা গুলি ছুড়েছে দেশটির সেনাবাহিনী। বিক্ষোভকারীরাও সেনাদের লক্ষ্য করে পাথর ছুড়েছেন। সংঘর্ষে চার বেসামরিক নাগরিক ও তিন সেনাসদস্য আহত হন।

আজ রোববার কর্মকর্তারা এসব কথা জানান। খবর দ্য গার্ডিয়ানের।

স্থানীয় সময় গতকাল শনিবার রাতে একটি স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষার পর ক্রেতারা জানতে পারেন জ্বালানি শেষ। এ কথা শোনার পরই তারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় সেনাসদস্যদের সঙ্গে বিক্ষুব্ধ জনতার সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে ফাঁকা গুলি ছোড়েন সেনারা।

কলম্বোর ৩৬৫ কিলোমিটার উত্তরে ভিসুভামাদু এলাকার একটি জ্বালানি স্টেশনে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, এ ঘটনায় চার বেসামরিক নাগরিক ও তিন সেনাসদস্য আহত হয়েছেন। অস্থিরতা ঠেকাতে এই প্রথম ফাঁকা গুলি ছুড়েছে সেনাবাহিনী। এর আগে গত এপ্রিলে রামবুক্কানা শহরে পেট্রল ও ডিজেল বিতরণ নিয়ে সংঘর্ষ ছড়ালে পুলিশের গুলিতে এক মোটরসাইকেল আরোহী নিহত হন।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না