,

সিলেট-সুনামগঞ্জে বন্যায় দুইজনের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : সিলেট ও সুনামগঞ্জে এবারের বন্যায় এসএসসি পরীক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। রোববার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সুনামগঞ্জ ও সিলেটে বন্যায় যে দুজনের মৃত্যু হয়েছে, তাদের একজন এসএসসি পরীক্ষার্থী, সে পানির টানে ভেসে গেছে। আরেকজন বয়স্ক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। তবে তাদের নাম-পরিচয় বিস্তারিতভাবে জানাননি প্রতিমন্ত্রী।

তিনি বলেন, সিলেটের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সুনামগঞ্জের অবস্থা একই রকম রয়েছে, দশ জেলার পরিস্থিতির অবনতি হয়েছে।

তিনি আরও বলেন, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, মঙ্গলবার থেকে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

তিনি বলেন, ‘সুনামগঞ্জে ৭৫ হাজার এবং সিলেটের ৩০ হাজারের বেশি মানুষ আছেন আশ্রয়কেন্দ্রে। একই সাথে হবিগঞ্জ ও মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।’

নতুন করে রংপুর, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম, নেত্রকোনা, কিশোরগঞ্জ, শেরপুর, জামালপুর, মৌলভীবাজার ও হবিগঞ্জ ১০টি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সেসব জেলায় ১০ লাখ টাকা ও শুকনা খাবার পাঠানো হয়েছে বলে জানান ত্রাণ প্রতিমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি