,

রাইস মিল ভেঙে নদীতে, নিখোঁজ ২

news-image

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে রাইস মিল ভেঙে মেঘনা নদীতে পড়ায় মিলের দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ দুই শ্রমিকের নাম শরীফ ও মুস্তাকিম। তাদের বাড়ি বাজিতপুর উপজেলায়। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার সকাল ৮টার দিকে ভৈরব বাজারঘাট থেকে ২০০ ফুট দূরে অবস্থিত রাইস মিলের মেঘনা নদীর পাড়ের অংশ ভেঙে নদীগর্ভে বিলীন হয়। এসময় রাইস মিলের দুই শ্রমিক নিখোঁজ হন। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের দুই সদস্য ও ভৈরব ফায়ার সার্ভিসের দুই সদস্য ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে প্রবল স্রোতের কারণে এখনও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ভৈরব উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিকুর রহমান সবুজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুলহাজ হোসেন সৌরভ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর