মিরাজদের প্রশংসায় উইন্ডিজ অধিনায়ক

news-image

স্পোর্টস ডেস্ক : অ্যান্টিগা টেস্টে ব্যাটিং ব্যর্থতায় প্রথম ইনিংসে বাংলাদেশ ডুবলেও বোলারদের প্রশংসা করেছেন অধিনায়ক সাকিব আল হাসান।

বিশেষ করে পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের ভূয়সী প্রশংসা করেন সাকিব। মোস্তাফিজুর, এবাদত আর খালেদের দুর্দান্ত বোলিংয়ে প্রথমদিন উইন্ডিজরা লিড নিতে পারেনি বলে জানান সাকিব।

এবার বাংলাদেশের বোলারদের প্রশংসা ঝরল প্রতিপক্ষের অধিনায়কের মুখে।

অ্যান্টিগায় বোলিংয়ে দাপোট দেখিয়েছেন বাংলাদেশি স্পিনার মেহেদী হাসান মিরাজ। তার ঘূর্ণিজাদুতে ২৬৫ রানে অলআউট হয়ে যায় উইন্ডিজরা।

৫৯ রানে ৪ উইকেট নেন বাংলাদেশের স্পিনার মেহেদী হাসান মিরাজ। তিন পেসার মিলে নিয়েছেন ৫ উইকেট।

বাংলাদেশি বোলারদের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন ক্রেইগ ব্রাথওয়েট। ২৬৮ বলে ৯৪ রানের ম্যারাথন ইনিংস খেলেন ক্যারিবীয় অধিনায়ক।

বাংলাদেশের বোলারদের প্রশংসা করে ব্রাথওয়েট, ‘বাংলাদেশের বোলাররা সত্যিই ভালো বল করেছে। উইকেট মন্থর হলেও পেসারদের জন্যও কিছু আছে। বোনারের সঙ্গে তৃতীয় উইকেটে ১৭৫ বলে গড়েন ৬২ রানের জুটিটা গুরুত্বপূর্ণ ছিল। কারণ বাংলাদেশের বোলাররা ভালো বল করেছে। স্পিনাররা ভালো করেছে। লাইন–লেংথ ধরে রেখেছে।’

১৬২ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ২ উইকেটে ৫০ রান করেছে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ১৮ ও নাজমুল হোসেন শান্ত ৮ রান নিয়ে তৃতীয় দিনের ব্যাটিং শুরু করবেন। ১১২ রানে পিছিয়ে আছে টাইগাররা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার