মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেড় মাসের নববধূ ৪ মাসের অন্তঃসত্ত্বা! থানায় অভিযোগ স্বামীর

news-image

অনলাইন ডেস্ক : মাত্র দেড় মাস হয়েছে বিয়ে হয়েছে। এরই মধ্যে জানা গেলে নববধূ চার মাসের অন্তঃসত্ত্বা। চিকিৎসকের কাছ থেকে এমন কথা শুনে হতভম্ব স্বামী গেলেন পুলিশের কাছে। স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে থানায় অভিযোগ করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, পারিবারিকভাবে ওই যুবকের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এক আত্মীয়ের মাধ্যমে পাত্রীর খোঁজ পায় তার পরিবার। পরে উভয় পরিবারের সম্মতিতে ওই পাত্রীর সঙ্গে তার বিয়ের দিনক্ষণও ঠিক হয়। নির্ধারিত দিনে বিয়েও হয় দুজনের।

বিয়ের প্রথম দেড়মাস সুখে-শান্তিতেই সময় কাটছিল নবদম্পতির। বিপত্তি ঘটে স্ত্রী অসুস্থ হয়ে পড়লে। হঠাৎই একদিন নববধূর পেটে ব্যথা শুরু হয়। অসহ্য যন্ত্রণায় কার্যত ছটফট করতে শুরু করেন তিনি।

এরপর ওই নববধূকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। তার কী সমস্যা হয়েছে তা জানতে নানা শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেন চিকিৎসক। এর মধ্যে আলট্রাসনোগ্রাফির প্রতিবেদন পেয়ে সবাই হয়ে যান। কারণ, মাত্র দেড় মাসের বিবাহিত এ নারী চার মাসের অন্তঃসত্ত্বা!

কীভাবে এমন কাণ্ড ঘটল তা বুঝতেই পারছেন না নববধূর স্বামী। ওই নববধূর শ্বশুরবাড়ির লোকজনও এ নিয়ে আছেন ধোঁয়াশায়। গৃহবধূর বাপের বাড়ির লোকজনকে পুরো বিষয়টি জানিয়েছেন তার স্বামী। মেয়ে যে অন্তঃসত্ত্বা, সে কথা না গোপন করে বিয়ে দেওয়া হয়েছিল বলেই দাবি ওই যুবকের। নববধূ এবং তার পরিবারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে থানার শরণাপন্ন হন তিনি।

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা