,

একই সাজ-পোশাকে শাশুড়িও, বিয়ে ভেঙে দিলেন কনে

news-image

অনলাইন ডেস্ক : বিয়ে ভাঙার অনেক রকম কারণ শোনা যায়। কিন্তু এমন কারণ কেউ আগে শুনেছেন কি না বলা কঠিন। বিয়ের দিন একই পোশাকে হাজির বরের মা ও তার হবু স্ত্রী। শুধু তাই নয়, বউয়ের মতো করে সেজেছেন শাশুড়িও। এ কারণে শেষমেষ বিয়েটাই ভেঙে দিলেন কনে।

ঘটনাটি ঘটেছে ব্রাজিলে। বিয়েতে উপস্থিত অজ্ঞাত পরিচয়ের এক নারী সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি শেয়ার করেছেন। শাশুড়ি আর হবু বরের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে উগরে দিয়েছেন নিজের ক্ষোভও।

ওই নারীর তথ্য অনুযায়ী, বরের মা আর কনেকে একই রকম দেখাচ্ছিল। কারণ তাদের দুজনের পোশাকই ছিল হুবহু ম্যাচিং ড্রেস। শুধু পার্থক্য ছিল হাতে থাকা ফুলের তোড়ায়। কারণ, ফুলের তোড়াটা ছিল কনের হাতে।

তবে প্রকাশ করা ছবিতে বরের মা ও বরের ছবির মুখের অংশ কালো করে দেওয়ার কারণে তাদের পরিচয় জানা যাচ্ছে না।

নেটিজেনদের একাংশ জানিয়েছেন, বিয়ের দিন বরের মায়ের এমন কাণ্ড করার কি দরকার ছিল? আবার কিছু নেটিজেন বলেন, বিয়ের দিন সব মেয়েই চান, যেন তাকে সবার চেয়ে আলাদা লাগে দেখতে। কিন্তু শাশুড়ি এমন সেজে এসেছেন যে ফুলের তোড়া হাতে না থাকলে বোঝাই যেত না যে কার বিয়ে হচ্ছে?

অন্যদিকে, আরেক নেটিজেন লিখেছেন, শুধু পোশাক বিভ্রাটের জন্য বিয়ে না ভাঙলেও পারতেন ওই কনে। সূত্র: আনন্দবাজার পত্রিকা

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর