,

প্রাণে মারার হুমকি, এখন চাঁদা চেয়ে সালমানকে চাপ দিচ্ছে গ্যাংস্টার লরেন্স

news-image

বিনোদন ডেস্ক : সম্প্রতি পাঞ্জাবের বিখ্যাত গায়ক সিধু মুসেওয়ালাকে গুলি করে হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের। সেই গ্যাংস্টার বলিউড সুপারস্টার সালমান খানকে শুধু প্রাণে মারার হুমকি দেননি, এখন চাঁদার টাকা চেয়েও চাপ দিচ্ছেন।

কিছুদিন আগে ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, সালমান খান এবং তার বাবাকে খুনের হুমকি দেওয়া হয়েছে চিঠিতে। তার জের ধরে বলিউড সুলতানের নিরাপত্তা আরও বাড়ানো হয়। সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়েই সালমান খানকে খুনের পরিকল্পনা সম্পর্কে জানতে পারে পুলিশ। সিধুর মৃত্যুতেও লরেন্স বিষ্ণোইয়ের যোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

তবে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী, বলিউডের সুলতানকে শুধুমা খুনের হুমকি দেওয়া হয়নি, বরং তার কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা করছে লরেন্স বিষ্ণোই ও তার গ্যাং। এভাবেই তারা ক্ষমতা দেখাতে যায়। মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তর সূত্রে এই তথ্য প্রকাশ্যে আসতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এদিকে, সিধু মুসেওয়ালার মৃত্যুর তদন্তের জন্য কড়া নিরাপত্তায় দিল্লি থেকে পাঞ্জাবে আনা হয়েছে বিষ্ণোইকে। তাকে মানসা জেলা আদালতে হাজির করা হবে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর