,

প্রধানমন্ত্রীকে কটূক্তি, সিভাসুর ৪ ছাত্রকে হল থেকে বহিষ্কার

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীকে কটূক্তি এবং উগ্রবাদী কর্মকাণ্ডের অভিযোগে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) চার শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা সিভাসুর বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নান হলে থাকতেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম স্বাক্ষরিত এক অফিস আদেশে ওই চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। আর গত মঙ্গলবার অফিস আদেশটি জারি হয়।

বহিষ্কারকৃত শিক্ষার্থীরা হলেন- সিভাসুর ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বোরহান উদ্দিন মো. সাজ্জাদ, মোমিন বিন রহিম, তসলিম উদ্দিন এবং মোহাম্মদ তানভিরুল ইসলাম।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক তাসনীম ইমাম বলেন, প্রধানমন্ত্রীকে কটূক্তি, সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা এবং গণতন্ত্রবিরোধী উগ্র কর্মকাণ্ডের অভিযোগে তাদের হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

উপাচার্য ছুটিতে আছেন। তিনি যোগ দেওয়ার পর তদন্ত কমিটি গঠনসহ একাডেমিক বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান বিশ্ববিদ্যালয়ের এই প্রক্টর।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি