,

ইভিএমে আঙুলের ছাপ না মেলার অভিযোগ

news-image

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণে ধীরগতির অভিযোগ পাওয়া গেছে। এছাড়া আঙুলের ছাপ মিলছে না বলেও অভিযোগ করেছেন কিছু ভোটার।

এসব অভিযোগের বিষয়ে কথা বলেছেন রিটার্নিং অফিসার শাহেদুন্নবী চৌধুরী। আজ বুধবার সকাল ১০টার দিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে সাংবাদিকদের তিনি বলেন, ধীরগতির বিষয়টা হচ্ছে, এখানে একজন ভোটার কিন্তু তিনটা ব্যালটে ভোট দেন। তারা ভোট দেওয়ার আগে চিন্তা করতে সময় নেন। তাছাড়া এবারই প্রথমবার ইভিএমে ভোট দিচ্ছেন। এসব কারণে কিছুটা সময় লাগতে পারে।

ইভিএমে কোনো কোনো ভোটারের আঙুলের ছাপ মিলছে না- এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, প্রার্থীরা ভোটারের নাম ও স্লিপ দিয়েছেন। যথাযথভাবে আইডেন্টিফাই করা হয়েছে। অনেক সময় রেখার কারণে আঙুলের ছাপ মিলতে সমস্যা হতে পারে। তবে যাদের ফিঙ্গার মিলছে না শেষ পর্যন্ত তারা ভোট দিতে পারবেন বলে আশাবাদী এই রিটার্নিং কর্মকর্তা।

ভোটের পরিবেশ সম্পর্কে রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী বলেন, সুষ্ঠুভাবে ভোট হচ্ছে বলে সব প্রিসাইডিং অফিসার ও এজেন্টরা জানিয়েছেন।

এর আগে গতকাল মঙ্গলবার ইভিএম নিয়ে শঙ্কার কথা জানিয়েছিলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত। তিনি বলেছেন, এবারই কুমিল্লায় ইভিএমে প্রথম ভোট হচ্ছে। সেক্ষেত্রে ভোট দিতে ভোটারদের সমস্যা হতে পারে। তাই নির্বাচন কমিশন থেকে দুই-একজন এক্সপার্টকে রাখা হোক, কেউ ভোট দিতে সমস্যায় পড়লে তাকে সাহায্য করার জন্য।

আজ বুধবার সকাল ৮টায় কুসিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এবারের নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না