,

ভোটের আগের দিন সরিয়ে দেওয়া হলো ওসিকে

news-image

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার। তার আগে আজ মঙ্গলবার বিকেলে পক্ষপাতমূলক আচরণের অভিযোগে প্রত্যাহার করা হলো মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খানকে। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম।

এর আগে ওসি দারাকে প্রত্যাহারের জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর লিখিত চিঠি দেয় নির্বাচন কমিশন (ইসি)। সে চিঠিতে বলা হয়েছে, মেহেরপুর পৌরসভা নির্বাচনে ওসি শাহ দারা খান পক্ষপাতমূলক আচরণ করছেন বলে অভিযোগ দিয়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। তার প্রত্যাহার চেয়েছেন প্রার্থীরা।

চলতি বছরের এপ্রিল মাসে ওসি শাহ দারা খানকে মাগুরা জেলায় বদলি করা হয়। তবে তিনি মেহেরপুর থেকে বদলির আদেশ না নিয়ে সেখানেই বহাল ছিলেন।

আগামীকাল মেহেরপুর পৌরসভা ছাড়াও সদর উপজেলার চার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ হবে। ইতোমধ্যে ভোটগ্রহণের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন কার্যালয়।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না