,

দোনেৎস্কে ইউক্রেনীয় গোলায় নিহত ৫

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত অংশে গোলার আঘাতে শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছে। গতকাল সোমবার ইউক্রেনীয় বাহিনীর এই গোলাবর্ষণে আরও ২২ জন আহত হয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিচ্ছিন্নতাবাদী কর্মকর্তারা ও রুশ বার্তা সংস্থাগুলো বেশ কয়েকটি ইউক্রেনীয় গোলাবর্ষণের খবর দিয়েছে, এসব গোলার কয়েকটি একটি বাজারে আঘাত হেনেছে।

রুশ বার্তা সংস্থাগুলো জানায়, দোনেৎস্ক শহরের এক মাতৃসদনে একটি গোলা এসে পড়ার পর আগুন ধরে যায়। পরে কর্মীরা তড়িঘড়ি করে রোগীদের হাসপাতালের বেসমেন্টে নিয়ে যায়।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা টিএএসএস জানায়, দোনেৎস্ক পিপলস রিপাবলিকে (ডিপিআর) ইউক্রেনীয় বাহিনীর গোলাবর্ষণে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং আহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে বলে প্রজাতন্ত্রটির জয়েন্ট সেন্টার ফর সিজফায়ার কোঅর্ডিনেশন এন্ড কন্ট্রোল (জেসিসিসি) মিশন এক বিবৃতিতে জানিয়েছে।

এদিকে, বিচ্ছিন্নতাবাদী নেতা দেনিশ পুশিলিন ইউক্রেনের হামলা প্রতিরোধ করার জন্য আরও রুশ বাহিনী পাঠানোর জন্য আবেদন জানিয়েছেন।

তবে এসব প্রতিবেদনের বিষয়ে কিয়েভ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এমনকি বার্তা সংস্থা রয়টার্সও এসব প্রতিবেদন স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর