,

ক্যান্সার জয় করে ফিরছেন মাহিমা চৌধুরী

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী মাহিমা চৌধুরী। জনপ্রিয় অভিনেত্রীদের একজন। খুব অল্প সময়ে অভিনয় দিয়ে জয় করেন ভক্তদের মন। অভিনেত্রী ইন্ডাস্ট্রিতে একটি বিশেষ স্থান তৈরি করেছিলেন। তবে সম্প্রতি সবাইকে হতবাক করে দিয়েছেন তিনি।

মাহিমা জানিয়েছেন, তিনি স্তন ক্যান্সারে আক্রান্ত। সেই ক্যান্সার থেকে এরইমধ্যে সেরেও উঠেছেন।

অনেকদিন ছিলেন না অভিনয়ে। অনুপম খেরের সঙ্গে ‘দ্য সিগনেচার’ সিনেমা দিয়ে আবারও প্রত্যাবর্তন হচ্ছে তার সিনেমা জগতে। সিনেমার শুটিংও শুরু করেছেন তিনি।

মাহিমার সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে অনুপম লিখেছেন, ‘কখনও কখনও আপনাকে কান্নার মধ্য দিয়ে হাসতে হবে, ব্যথার মধ্যেও হাসতে হবে। যাতে আপনি দুঃখের মধ্য দিয়ে বাঁচতে পারেন!’

‘দ্য সিগনেচার’ সিনেমাটি একজন সাধারণ মানুষের গল্প নিয়ে নির্মিত হচ্ছে। এটি পরিচালনা করেছেন গজেন্দ্র আহিরে।

কবে মুক্তি পাবে সিনেমাটি সে বিষয়ে জানা যায়নি।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর