,

ওমর সানীর অভিযোগ নিয়ে আগামী সভায় কথা হবে: ইলিয়াস কাঞ্চন

news-image

নিউজ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীকে বিরক্ত করা ও তার সংসার ভাঙার চেষ্টাসহ বেশ কিছু অভিযোগ করা হয়েছে জায়েদ খানের বিরুদ্ধে। অভিযোগগুলো করেছেন একসময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানী।

রোববার (১২ জুন) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে জায়েদ খানের বিরুদ্ধে সভাপতি ইলিয়াস কাঞ্চন বরাবর লিখিত অভিযোগ করেছেন ওমর সানী।

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেছেন, দীর্ঘ ৩২ বছর যাবত চলচ্চিত্রে অভিনয় করে আসছি। কিন্তু দুঃখের বিষয় এই যে, সমিতির সদস্য জায়েদ খান গত চার মাস ধরে আমার স্ত্রী চিত্রনায়িকা আরিফা পরভীন মৌসুমীকে নানা হয়রানি ও বিরক্ত করে আসছে। আমার সুখের সংসার ভাঙার জন্য বিভিন্ন কৌশলে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।

এই ব্যাপারে তাকে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ দিয়ে বার বার বোঝানোর চেষ্টা করেছি। তার প্রমাণ আমার এবং আমার ছেলের কাছেও আছে। তাছাড়া মুরুব্বি হিসেবে আমি ডিপজল ভাইয়ের কাছে এই বিষয়ে অভিযোগ করেছি। কিন্তু উক্ত বিষয়ের কোনো সমাধান হয়নি।

ওমর সানী আরও উল্লেখ করেন, ডিপজল ভাইয়ের ছেলের বিয়েতে জায়েদ খানের সঙ্গে দেখা হলে এ বিষয়ে সংযত হওয়ার জন্য আমি তাকে অনুরোধ করি। এতে সে ক্ষিপ্ত হয়ে হঠাৎ পিস্তল বের করে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। আমি মনে করি, এমন একজন পিস্তলধারী সন্ত্রাসী যেনো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য পদে থাকতে না পারে, সেজন্য উল্লেখিত বিষয়ে বিশেষভাবে বিবেচনা পূর্বক জায়েদ খানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি।

সোমবার (১৩ জুন) ওমর সানীর অভিযোগের চিঠিটি হাতে পেয়ে শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন জানান, ‘আমাদের কাছে নানা রকমের চিঠি আসে। কখনও কারও অসুস্থতার চিঠি, আবার কখনও অভিযোগের চিঠি। এই চিঠিগুলো আমরা জমা রাখি এবং সভায় সবার সামনে উত্থাপন করি। ওমর সানীর অভিযোগটিও তেমন প্রক্রিয়াতেই দেখা হবে।’

তিনি আরও বলেন, ‘আগামী সভায় লিখিত অভিযোগ নিয়ে কথা হবে। সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যরা মিলে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবো।’ তবে সভা কবে হবে সেটি এখনও নিশ্চিত করেননি ইলিয়াস কাঞ্চন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না