,

রংপুরে স্ত্রী বিদেশ যাওয়ায় স্বামীর আত্মহত্যা

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীতে স্বামীর ইচ্ছার বিরুদ্ধে স্ত্রী সৌদি আরবে চলে যাওয়ার কারণে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে রফিকুল ইসলাম (৩৫) নামে এক রিকশা চালক। সোমবার দুপুরে নগরীর ধাপ শ্যামলী লেনে তার ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
রফিকুল ইসলামের গ্রামের বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার মালতিবাড়ি এলাকায়। তিনি ওই এলাকার মেহের আলী ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, পেশায় রিকশা চালক রফিকুল ইসলাম রংপুর নগরীর ধাপ শ্যামলী লেনে স্ত্রী-সন্তানসহ ভাড়া থাকতেন। গত ৩ মাস আগে রফিকুলের ইচ্ছার বিরুদ্ধে তার স্ত্রী সৌদি আরবে চলে যায়। এরপর রফিকুলের দুই সন্তানের মধ্যে একজনকে তার বন্ধুর বাড়িতে, অপরজনকে নানা বাড়িতে রেখে আসেন।

সোমবার দুপুরে প্রতিবেশীরা রফিকুলের সাড়া শব্দ না পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে দরজা খুলে ঘরে গলায় ফাঁস দেয়া অবস্থায় রফিকুলকে দেখতে পায়। পুলিশ সুরতহাল শেষে লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তে পাঠায়। কোন অভিযোগ না থাকায় পুলিশ ময়না তদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করে।
বিষয়টি নিশ্চিত করেছেন আরপিএমপি কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন। তিনি জানান, রফিকুলের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্ত্রীর সাথে অভিমান করে তিনি আত্মহত্যা করতে পারেন। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর