সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হাওরে নৌকাডুবি : বাবা-ছেলেসহ ৩ জনের মরদেহ উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের ইটনায় হাওরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বাবা-ছেলেসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের এনশহিলার হাওর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন- কিশোরগঞ্জের করিমগঞ্জের হালগড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে সিরাজ উদ্দিন (৬০) ও তার ছেলে ওয়াসিম (৩৫) এবং তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের মো. মোস্তফার ছেলে মো. মাসুদ (২৫)।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৮টার দিকে চার সদস্যের একটি ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। ৯টার দিকে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে গতকাল সোমবার সকালে ইঞ্জিনচালিত নৌকায় জেলার তাড়াইল উপজেলার দামিহা এলাকা থেকে কাঁঠাল নিয়ে ইটনা সদর ইউনিয়নের বেতেগার উদ্দেশে যাত্রা করেন পাঁচজন। দুপুরে বড়িবাড়ী ইউনিয়নের এনশহিলার হাওরে পৌঁছালে প্রবল বাতাসের মুখে পড়ে নৌকাটি উল্টে যায়। এ সময় দুজন সাঁতরে মাছ ধরার নৌকায় উঠে যান। কিন্তু বাবা-ছেলেসহ তিনজন তলিয়ে যান।

 

এ জাতীয় আরও খবর

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা

ইনকিলাব কালচারাল সেন্টারে ‘ওয়ারিশ’ বিতর্ক, পদত্যাগ ৬ জনের

শ্রেণিকক্ষে বসবে সিসিটিভি, ঢাকায় বসেই চলবে নজরদারি

ছাতকে বিপৎসীমার ওপরে সুরমার পানি, প্রস্তুত ১৩১১ আশ্রয়কেন্দ্র

এক বছরে ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড