,

মলম পার্টির খপ্পরে ৩ লাখ টাকা খোয়ালেন যুবক

news-image

ঈশ্বরদী(পাবনা)প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মলম পার্টির খপ্পরে ৩ লাখ টাকা খোয়ালেন রাজু আহমেদ (২৮) নামে এক যুবক। অচেতন করে তার কাছে থাকা ব্যাগ থেকে তিন লাখ টাকা নিয়ে যান মলম পার্টির সদস্যরা।

আজ সোমবার বেলা ১২ টায় পৌর শহরের শেরশাহ রোডের ফকিরের বটতলার লংকা মসল্লা মিলের পাশে এ ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। রাজু আহমেদ শহরের শেরশাহ রোডের বাসিন্দা। তিনি ঈশ্বরদী বাজারে পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান ‘আমব্রেলা শো’রুমের ম্যানেজার।

রাজু আহমেদ জানান, পৌর শহরের ন্যাশনাল ব্যাংক থেকে তিন লাখ টাকা নিয়ে তিনি শেরশাহ রোডের দিকে যাচ্ছিলেন। পথে শেরশাহ রোডের ফকিরের বটতলার লঙ্কা মসল্লা মিলের পাশে যাওয়া মাত্র পেছন থেকে কে যেন তার ঘাড়ে হাত দেন। এরপরই তিনি অচেতন হয়ে পড়েন। এ সময় তার ব্যাগে থাকা তিন লাখ টাকা নিয়ে যাওয়া হয়।

আমব্রেলা শো’রুমের স্বত্বাধিকারী সিরাজুল ইসলাম কোহিনুর বলেন, খবর পেয়ে দ্রুত হাসপাতালে যাই। এ টাকা আমাদের প্রতিষ্ঠানের নয়। শুনেছি শেরশাহ রোডের আদুরী নামে এক মহিলার। রাজু এ টাকা আদুরীকে দিতে যাচ্ছিলেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, বিষয়টি ভুক্তভোগীর কাছ থেকে শুনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না