,

স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর হাতে বন্ধু খুন

news-image

নিজস্ব প্রতিবেদক : বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় মো. শাহিন (৩৮) নামে রেলওয়ের এক গেটম্যানকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তারই বন্ধু কাঞ্চন শিকদারের বিরুদ্ধে।

গতকাল রোববার রাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় আইসিডি গেটের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত কাঞ্চন শিকদারকে আটক করেছে।

নিহতের এক স্বজন জানান, শাহিন রেলওয়ে গেটম্যান হিসেবে কাজ করতেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা থানার হাটধলায়। একমাস আগে কাঞ্চনের স্ত্রী রাশিদা বেগমকে বিয়ে করেন শাহিন। এই নিয়ে কাঞ্চনের সঙ্গে তার শত্রুতা তৈরি হয়। এর জের ধরে গতকাল রাত ৮টার দিকে কমলাপুর আইসিডি গেটের সামনে শাহিনকে ছুরিকাঘাত করেন কাঞ্চন। আশঙ্কাজনক অবস্থায় তাকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কমলাপুর রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক মো. রিয়াজ মাহমুদ জানান, মুগদা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে শাহিনের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ আজ সোমবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কাঞ্চনকে আটক করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না