,

রংপুরে কৃষক আশরাফুল হত্যা মামলা, ৩ জনের যাবজ্জীবন

news-image

রংপুর ব্যুরো : রংপুরের বদরগঞ্জ উপজেলায় কৃষক আশরাফুল ইসলাম হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম ও নুর আলম। তারা সকলেই বদরগঞ্জ উপজেলার বাসিন্দা।শনিবার বিকেলে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২ এর বিচারক তারিক হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামীরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। এই মামলায় অপর ৬ আসামীকে খালাস দেয়া হয়।

আদালত ও মামলা মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৪ জুলাই তারিখে রংপুরের বদরগঞ্জ উপজেলার সন্তোষপুর ডাড়ারপাড় গ্রামের শামসুর রহমানের ছেলে কৃষক আশরাফুল ইসলামকে পুর্ব শত্রুতার জের ধরে আসামীরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তার বাবা শামসুর রহমান বাদী হয়ে ৯ আসামীর নাম উল্লেখ করে বদরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। তদন্ত শেষে পুলিশ ৯ আসামীদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

মামলায় ২১ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে তিন আসামী রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম ও নুর আলমকে দোষি সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদ- প্রদান করেন। বাকী ৬ আসামীকে বেকসুর খালাস প্রদান করেন বিচারক। রায় ঘোষণার পর দন্ডিত তিন আসামীকে পুলিশী পাহারায় আদালতের হাজত খানায় নিয়ে যাওয়া হয়। পরে তাদের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

সরকার পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী নয়নুর রহমান টফি জানান, বাদী পক্ষ মামলায় রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। অপরদিকে আসামী পক্ষের আইনজীবী আব্দুর রশীদ চৌধুরী বলেন, তারা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

 

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না