,

সালমান শাহর মৃত্যু: চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে রিভিশন গ্রহণ

news-image

আদালত প্রতিবেদক : জনপ্রিয় চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ মৃত্যুর মামলায় পুলিশের চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে রিভিশন মামলা বিচারের জন্য গ্রহণ করেছেন আদালত।

আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ রিভিশন আবেদন গ্রহণ করে আগামী ২৬ অক্টোবর পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন।

এ সম্পর্কে মামলার বাদীপক্ষের আইনজীবী ফারুক আহাম্মদ বলেছেন,‘পুলিশের দাখিল করা চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দাখিল করেছিলাম। কিন্তু বাদী সালমান শাহর মা নীলা চৌধুরীর অনুপস্থিতিতে গত বছর ৩১ অক্টোবর পিবিআইতে দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে মামলাটি খারিজ করে দেন আদালত। আমরা ওই আদেশের বিরুদ্ধে রিভিশন মামলা করেছি। যা প্রথমিকভাবে আদালত বিচারের জন্য গ্রহণ করে ম্যাজিস্ট্রেট আদালতের নথি তলব করেছেন। আগামী ২৬ অক্টোবর পরবর্তী শুনানি হবে।’

২০২০ সালেল ২৫ ফেব্রুয়ারি পিবিআই’র পরিদর্শক সিরাজুল ইসলাম ৬০০ পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদনে বলা হয়,সালমান শাহকে কেউ হত্যা করেনি বা আত্মহত্যায় প্ররোচনাও দেয়নি। মূলত চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে সালমানের অতিরিক্ত অন্তরঙ্গতা, স্ত্রী সামিরার সঙ্গে দাম্পত্য কলহ, মাত্রাধিক আবেগপ্রবণতার কারণে একাধিকবার আত্মঘাতী বা আত্মহত্যার চেষ্টা, মায়ের প্রতি অসীম ভালোবাসা জটিল সম্পর্কের বেড়াজালে পড়ে অভিমানে রূপ নেওয়া এবং সন্তান না হওয়ায় দাম্পত্য জীবনে অপূর্ণতার কারণেই আত্মহত্যা করেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহকে ইস্কাটন প্লাজার বাসায় নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাকে প্রথমে হলি ফ্যামিলি হাসপাতালে পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওই ঘটনায় সালমান শাহর বাবা কমর উদ্দিন আহমেদ চৌধুরী অপমৃত্যুর মামলা দায়ের করেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না