,

আবারও বিয়ে করেছেন ব্রিটনি স্পিয়ার্স

news-image

অনলাইন ডেস্ক : আইনি লড়াইয়ের জিতে বাবার নিয়ন্ত্রণ থেকে মুক্তি পাওয়ার আগেই দীর্ঘদিনের প্রেমিক স্যাম আসগারির সঙ্গে বাগদান সেরেছিলেন যুক্তরাষ্ট্রের পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। এবার বিয়েটাও সেরে নিলেন মার্কিন এই পপ তারকা।

বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসে এক অন্তরঙ্গ অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন এই দম্পতি। খবর বিবিসির।

এর আগে গত বছরের নভেম্বরে সংসারে নতুন অতিথি আসার খবর দিয়েছিলেন ব্রিটনি স্পিয়ার্স। কিন্তু ৬ মাসের মাথায় ভগ্ন হৃদয়ে গর্ভপাতের দুঃসুংবাদ জানান জনপ্রিয় এ গায়িকা। এবার সেই দুঃসময় কাটিয়ে স্যাম আসগারির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসলেন তিনি।

২০১৬ সালে একটি মিউজিক ভিডিওর সেটে স্যাম আজগারির সঙ্গে পরিচয় হয় ব্রিটনির। পরে সেই সম্পর্ক প্রণয়ের রূপ পায়। গত বছরের সেপ্টেম্বরে স্যাম আসগারির সঙ্গে আংটি বদল করেন তিনি। তখনই দুজন জানিয়েছিলেন, সন্তান নিতে চান তারা।

স্যাম আসগারি পেশায় একজন অভিনেতা ও ফিটনেস ট্রেইনার। তার জন্ম তেহরানে। কিন্তু ১২ বছর বয়সে যুক্তরাষ্ট্রে থিতু হন তিনি।

এর আগে দুইবার বিয়ে করেছেন ব্রিটনি স্পিয়ার্স। ২০০৪ সালে তার ছোটবেলার বন্ধু জ্যাসন আলেকজান্ডারকে বিয়ে করেন এই গায়িকা। কিন্তু এই বিয়ে বেশি দিন টেকেনি।

একই বছর নৃত্যশিল্পী কেভিন ফেডারলিনকে বিয়ে করেন ব্রিটনি। এ সংসারে তাদের দুটি সন্তান রয়েছে। ২০০৭ সালে এই সংসারের ইতি টানেন এই গায়িকা।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না