,

বিক্ষোভের মুখে ফাতেমা (রা.)-কে নিয়ে নির্মিত সিনেমার প্রদর্শনী বাতিল

news-image

অনলাইন ডেস্ক : হযরত মুহাম্মদ (সা.)-এর কন্যা হযরত ফাতেমা (রা.)-কে নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘দ্য লেডি অব হ্যাভেন’-এর প্রদর্শনী বাতিল করেছে ব্রিটিশ সিনেমা কোম্পানি সিনেওয়ার্ল্ড। কয়েকটি সিনেমা হলের বাইরে প্রচণ্ড বিক্ষোভের পর তারা এই সিদ্ধান্ত নেয়।

কোম্পানিটি জানিয়েছে, কর্মী ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এক লাখ ২০ হাজারের বেশি লোকের গণস্বাক্ষর করা একটি পিটিশনে ব্রিটেনের সিনেমা হল থেকে সিনেমাটি নামিয়ে ফেলার আবেদন জানানো হয়েছিল।

৩ জুন মুক্তির পর বার্মিংহাম, বোল্টনসহ কয়েকটি শহরে সিনেমাটির প্রদর্শন শুরুর পর সিনেমা হলের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ শুরু হয়।

বোল্টন কাউন্সিল অব মস্ক-এর চেয়ারম্যান আসিফ প্যাটেল জানিয়েছেন, ‘সিনেমাটি একটি সাম্প্রদায়িক মতাদর্শে দুষ্ট এবং ঐতিহাসিক বর্ণনাকে ভুলভাবে উপস্থাপন করে ইসলামের ইতিহাসে সবচেয়ে সম্মানিত ব্যক্তিদের অসম্মান করেছে।’

মুসলিম নিউজ সাইট ফাইভ পিলার টুইটারে একটি ছবি শেয়ার করে লিখেছে-২০০ জন মুসলিম রোববার সিনেওয়ার্ল্ডের বার্মিংহাম শাখার বাইরে ছবিটির বিরুদ্ধে প্রতিবাদ করছে।

এদিকে, চলচ্চিত্রটির প্রযোজক মালিক শ্লিবাক বলেছেন, ব্রিটিশ জনসাধারণ কী দেখতে বা আলোচনা করতে পারে আর কী পারে না, তা কারোরই নির্দেশ দেওয়া উচিত নয়।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না