,

কমতে পারে স্বর্ণের দাম

news-image

অনলাইন ডেস্ক : প্রস্তাবিত বাজেটে স্বর্ণ আমদানির বিদ্যমান অগ্রিম কর বিলোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। দেশে বৈধ পথে স্বর্ণ আমদানিতে উৎসাহিত করতে এবং স্বর্ণ চোরাচালান বন্ধে এ প্রস্তাব করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের ‍উত্থাপিত বাজেটে এ তথ্য জানান অর্থমন্ত্রী। বাজেট অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্ব করছেন। উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অর্থমন্ত্রী জানান, স্বর্ণখাতকে একটি নিয়মতান্ত্রিক কাঠামোর অধীনে পরিচালনার মাধ্যমে সরকারের রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে ২০১৮ সালের অক্টোবরে ‘স্বর্ণ আমদানি নীতিমালা ২০১৮’ প্রণীত হয়েছে। এ নীতিমালা প্রণয়ন পরবর্তী সময়ে সরকারি নিয়ম নীতি অনুসরণ করে স্বর্ণ আমদানি করার লক্ষ্যে বেসরকারি পর্যায়ে বেশ কিছু উদ্যোক্তা তৈরি হয়েছে ও উৎসাহ পরিলক্ষিত হচ্ছে।

এতে করে জুয়েলারি শিল্পের ব্যাপক বিকাশ ঘটবে এবং সরকারের কর রাজস্ব বৃদ্ধি পাবে বলে আশা করেন অর্থমন্ত্রী।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না