,

উৎপাদন কমবে টমেটোর, টান পড়বে সসে!

news-image

অনলাইন ডেস্ক : আবহাওয়া পরিবর্তনের ফলে অনেক বদল আসছে গোটা পৃথিবীতে। বহু প্রাণী অবলুপ্ত হয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে কিছু গাছপালা। সে সংক্রান্ত নতুন একটি গবেষণা আরও চিন্তার কথা প্রকাশ করছে। ওই গবেষণায় দেখা গেছে যে, জলবায়ু পরিবর্তন বিশ্বব্যাপী টমেটোর ফসলের উৎপাদনের ওপর প্রভাব ফেলবে। যার ফলে বিশ্বব্যাপী কেচাপের অভাব দেখা দেবে। খবর জিও নিউজের।

ডেনমার্কের আরহাস বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা বলছে, কিছুদিনেই খাবারের প্লেট থেকে বাদ দিতে হবে টমেটো সস। এর কারণ একটিই, আবহাওয়া পরিবর্তনের কোপ পড়তে চলেছে টমেটোর ওপরেও। সম্প্রতি এ গবেষণাপত্র প্রকাশিত হয়েছে বিজ্ঞান সাময়িকী ‘নেচার’-এ।

গ্লোবাল ওয়ার্মিং কীভাবে টমেটো উৎপাদনকে প্রভাবিত করতে পারে তা অধ্যয়নের জন্য গবেষকরা একটি গাণিতিক মডেল তৈরি করেছেন।

বিশ্বে শীর্ষ টমেটো উৎপাদনকারী দেশ হল ইতালি, চীন এবং ক্যালিফোর্নিয়া। এই তিনটি দেশে টমেটো উৎপাদন হয় বিশ্বব্যাপী উৎপাদনের দুই-তৃতীয়াংশ। তিনটি দেশই ক্রমবর্ধমান তাপের ঝুঁকিতে রয়েছে।

গবেষণায় ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে, টমেটো উৎপাদন ২০৫০ থেকে ২১০০ সালের মধ্যে অর্ধেক হয়ে যাবে। বলা হচ্ছে, ১৪ মিলিয়ন টন থেকে উৎপাদন ৭ মিলিয়ন টনে নেমে আসবে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি