,

এসি বিস্ফোরণের পর শাওনের ঘরে আগুন ‌

news-image

বি‌নোদন প্রতি‌বেদক : অভিনেত্রী, নির্মাতা ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওনের বাসার এসি বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের পর সেখানে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি দল সেই আগুন নিয়ন্ত্রণে এনেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুকে এ তথ্য জানান শাওন। তিনি বলেন, ‘আজ ভোর ৫টায় গুলশান-১-এ আমার মার বাসায় আমার রুমের এসির বিস্ফোরণ হয়ে ভয়াবহভাবে আগুন ধরে গিয়েছিল। ফায়ার সার্ভিসের দুটি টিমের প্রচেষ্টায় সে আগুন নেভানো সম্ভব হয়েছে। বাসার কারও কোনো শারীরিক ক্ষতি হয়নি। তবে মানসিকভাবে সবাই বিপর্যস্ত। আর আমার ঘরের পর্দা, বই, খাটসহ সব পুড়ে গেছে!’

তবে ভাগ্যক্রমে বিস্ফোরণের সময় বাসায় ছিলেন না বলে জানান শাওন। তিনি বলেন, ‘মাত্র কয়েকদিন আগেই নানাবাড়িতে বেড়াতে গিয়ে ছোটপুত্র নিনিত একাই ওই ঘরে থেকেছে! আর পুত্রদ্বয়সহ আমি গেলে তো ও ঘরেই থাকি! আজ আমরা ওখানে থাকলে যে কি হতো এই ভেবে এখনো শিউরে উঠছি!’

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি