,

‘ডনবাসের ভাগ্যে কী জুটবে, নির্ভর করছে সেভেরোদনেৎস্কের যুদ্ধের ওপর’

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পূর্ব ইউক্রেনের যুদ্ধের ফলাফল কী হবে তার নির্ভর করছে সেভেরোদেনেৎস্ক শহরের যুদ্ধের ওপর। ইউক্রেনের যোদ্ধারা রুশ বাহিনীর বড় ধরনের ক্ষতি করতে পেরেছে বলে দাবি করেন তিনি। জেলেনস্কি বলেন, ‘অনেক ক্ষেত্রেই, ডনবাসের ভাগ্যে কী জুটবে তা সেখানেই নির্ধারিত হচ্ছে।’ খবর বিবিসির।

তবে ওই এলাকায় থাকা ইউক্রেনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা বলছেন, ইউক্রেনীয় বাহিনীকে রুশ বাহিনী শহরের বাইরে পুশ ব্যাক করেছে। লুহানস্ক অঞ্চলের গভর্নর সের্হি হাইদাই বলেছেন, রাশিয়ার গোলা নিক্ষেপ এবং বিমান হামলা বাড়ানোর পর বিশেষ বাহিনী পিছু হটেছে।

স্থানীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমাদের বাহিনী এখন আবার শুধুমাত্র শহরের বাইরের অংশ নিয়ন্ত্রণ করছে। তবে লড়াই এখনও চলছে, আমাদের বাহিনী সেভারোদোনেৎস্ককে রক্ষা করছে।‘

হাইদাই আরও বলেন, ১৫ হাজার বেসামরিক জনগোষ্ঠী সেভেরোদেনেৎস্ক এবং ‍লিসিচানস্ক শহরের আশেপাশে রয়েছেন।

রাশিয়ার আগ্রাসনের কারণে বিশ্বের অবস্থা আরও খারাপ হচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, এটার গুরুতর প্রভাব পড়ছে খাদ্য নিরাপত্তা, শক্তি এবং অর্থনীতিতে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না