,

আফগানিস্তানের চেকপোস্টে জঙ্গি হামলা: নিহত ২০ পুলিশ

news-image

আফগানিস্তানে তালেবান জঙ্গিদের হামলায় অন্তত ২০ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার রাতে তালেবান জঙ্গিরা এই হামলা চালায়। হেলমান্দ প্রদেশের পুলিশ সামরিক যৌথ অভিযানের সমন্বয়কের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে গার্ডিয়ান।

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের পুলিশ ও সামরিক যৌথ অভিযানের প্রধান মোহম্মদ ইসমাইল হোটাক বলেন, ‘দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে মুসা কালা জেলার একটি চেকপয়েন্টে এই হামলা চালায় তালেবান জঙ্গিরা। হামলায় অন্তত ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। তালেবানদেরও অনেকে আহত হয়েছে। বিরতিহীনভাবে সেখানে শনিবারও থেমে থেমে সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ করা হয়েছে। ’

এদিকে তালেবানরা এ হামলার দায় স্বীকার করেছে। গত এপ্রিল থেকে তারা ঝুঁকিপূর্ণ পুলিশ চেকপয়েন্টগুলোতে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। গত মাসে হেলমান্দের নওজাদ জেলায় তালেবানদের হামলায় অন্তত ১৯ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে