,

টাঙ্গাইলে একজনের আমৃত্যু ও চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে ব্যবসায়ী হত্যা মামলায় একজনকে আমৃত্যু কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাসুদ পারভেজ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- রেজাউল ইসলাম, আলো বেগম, রেজভী, আলমগীর ও লাল মিয়া। তবে মামলার দুই আসামি রেজভী ও রেজাউল ইসলাম পলাতক রয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানি গ্রামের মনিরুজ্জামানকে তার ভায়রা রেজাউল ইসলাম রেজা, শ্যালিকা আলোক বেগমসহ অন্যান্যরা ২০১০ সালের ১২ সেপ্টেম্বর নৃশংসভাবে হত্যা করে। এরপর আসামিরা মনিরুজ্জামানের লাশ স্থানীয় মহেশখালী দক্ষিণপাড়ে ফেলে দেয়। লাশের সন্ধান পাওয়ার পর মনিরুজ্জামানের বাবা থানায় মামলা দায়ের করেন।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর