,

জামিন পেলেন ফজলে এলাহী

news-image

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাঙ্গামাটির সাংবাদিক ফজলে এলাহীকে জামিন দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুর দেড়টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা বেগম মুক্তা তাকে জামিন দেন। এর আগে সকাল সোয়া ৯টার দিকে তাকে আদালতে তুলে জামিনের আবেদন করা হয়।

জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী মুক্তার আহমেদ। তিনি বলেন, ফজলে এলাহীর বিরুদ্ধে যে ধারায় মামলা হয়েছে তা জামিন পাওয়ার যোগ্য। জামিন আবেদন করার পর আজ আদালত তা মঞ্জুর করেন।

এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ফজলে এলাহীকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। তিনি স্থানীয় দৈনিক ‘পার্বত্য চট্টগ্রাম পত্রিকা’ ও অনলাইন পোর্টাল ‘পাহাড় টোয়েন্টিফোর’ ডটকমের সম্পাদক। এ ছাড়া দৈনিক কালের কণ্ঠ এবং এনটিভির রাঙামাটি প্রতিনিধি হিসেবেও কাজ করেন তিনি।

কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, ২০২১ সালে ফজলে এলাহীর বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। মামলার বাদী রাঙামাটির সংরক্ষিত আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর মেয়ে নাজনীন আনোয়ার। মামলার নম্বর ৮১৭/২২। সংবাদ প্রকাশের জেরে এই মামলা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গতকাল তাকে গ্রেপ্তার করার পর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন সাংবাদিকদের জানান, ফজলে এলাহীর বিষয়ে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারি পরোয়ানা আসার পর তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে আদালতে তোলা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাতটায় রাঙামাটি শহরের এডিসি হিল এলাকার নিজ বাসা থেকে ফজলে এলাহীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে কোতোয়ালি থানায় নেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না