,

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুবকের ‘আত্মহত্যা’

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় হাইসিকিউরিটি কারাগারে আত্মহত্যার চেষ্টা করতে গিয়ে গুরুতর আহত ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক কয়েদি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মারা গেছেন।

নিহত গোলাম মোস্তফা (৩১) মাদারীপুর জেলার শিবচর থানার উতরাইল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার ভেতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানান, গোলাম মোস্তফা কাশিমপুর কারা কমপ্লেক্সের হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি হিসেবে ছিলেন। রাজধানীর ডেমরা থানায় সাড়ে ৪ বছরের ও ৫ বছরের শিশু ধর্ষণের পর হত্যার মামলায় গ্রেপ্তারের পর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। ওই মামলায় নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক তাকে ২০২০ সালের ১৯ মার্চ ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন। পরে ২০২১ সালের জুলাই মাস থেকে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কারাগার থেকে এই কারাগারে স্থানান্তর করা হয়।

জেল সুপার আব্দুল জলিল বলেন, নিহতের রুমমেটদের কাছে জানতে পেরেছি দুই সপ্তাহ আগে তার স্ত্রীও ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। মোস্তফা বেশ কিছুদিন ধরেই হতাশায় ভুগছিলেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের বাথরুমে যান তিনি। সেখানে পরনের ট্রাউজারের রশি খুলে গলায় পেঁচিয়ে বাথরুমের ভেনটিলেটরের রডের সঙ্গে বেঁধে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় অন্য বন্দিরা দেখতে পেয়ে কর্মকর্তাদের খবর দেয়। পরে তাকে উদ্ধার করে কারা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে জরুরিভিত্তিতে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীণ অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যুর খবর আসে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না