,

মা হচ্ছেন প্রসূন আজাদ

news-image

বিনোদন প্রতিবেদক : ভালোবেসে গত বছর জুলাইয়ে প্রেমিক ফারহানের সঙ্গে ঘর বাঁধেন জনপ্রিয় অভিনেত্রী প্রসূন আজাদ। এরপর থেকেই রয়েছেন অভিনয়ে বাইরে। সেই থেকে তিনি নেই নতুন কোনো কাজে, নেই কোনো খবরে। তবে এবার খবরের শিরোনামে এলেন সুখবর নিয়ে। মা হতে যাচ্ছেন প্রসূন।

বিষয়টি নিয়ে এই নায়িকা বলেন, ‘জীবনের সবচেয়ে আনন্দঘন সময় কাটাচ্ছি। আমার স্বামী সব সময় আমার দেখাশোনা করছে। সেই সঙ্গে শ্বশুরবাড়ির সবাইও পাশে আছেন। মা হওয়ার মাধ্যমে একজন নারী জীবনের পূর্ণতা লাভ করে। আমিও ভাবতাম কবে পরিপূর্ণ নারী হব। এবার আল্লাহ আমার সেই আশা পূর্ণ করতে যাচ্ছেন।’

প্রসূন বলেন, ‘এখনো আর্লি স্টেজে (প্রাথমিক পর্যায়ে) আছি, এ সময়টা খুব সাবধানে থাকতে বলেছেন চিকিৎসক। আমিও খুব সাবধানে আছি। অনাগত সন্তানকে নিয়েই আমার এখন সকল ভাবনা-চিন্তা। সবাই আমার জন্য দোয়া করবেন।’

এর আগে, ২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারের প্রথম রানারআপ হয়ে শোবিজে পা রাখেন প্রসূন আজাদ। এরপর কাজ করেনে বেশ কিছু নাটকে। ‘অচেনা হৃদয়’, ‘সর্বনাশা ইয়াবা’ ও ‘মৃত্যুপুরী’ সিনেমায় নায়িকা হিসেবেও বেশি প্রশংসিত হন এই অভিনেত্রী। তার সবশেষ মুক্তি প্রাপ্ত সিনেমা ‘পদ্মপুরাণ’।

এদিকে, ২০১৬ সালে অস্ট্রেলিয়াপ্রবাসী মোহাইমিন সানের সঙ্গে ঘর বেঁধেছিলেন প্রসূন আজাদ। তবে দুই বছরের মাথায় তাদের বিচ্ছেদ হয়ে যায়।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর