,

জন্মদিনে ফ্ল্যাট উপহার পেলেন ফেরদৌস

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদের জন্মদিন আজ।এবারের জন্মদিন উপলক্ষে ফ্ল্যাট উপহার পেয়েছেন তিনি। আজ মঙ্গলবার তার স্ত্রী তানিয়া আহমেদ তাকে এ উপহার দিয়েছেন।

‌ফেরদৌস বলেন, ‘এমন বড় এক‌টি চমকের মুখোমু‌খি হ‌বো, কখনও চিন্তা ক‌রি‌নি। সত্যি আ‌মি অবাক হ‌য়ে গিয়েছি।’

নিজের জন্মদিন উদ্‌যাপন নিয়ে এ চিত্রনায়ক বলেন, ‘সিনেমায় এসে অনেকে যেমন বড় আয়োজনে জন্মদিন পালন করেন, আমার তা–ও হয়নি। বরাবর পরিবার আর বন্ধুবান্ধব নিয়েই আমি থেকেছি। ইদানীং আমার দুই মেয়ে বাবার জন্মদিন নিয়ে খুব আগ্রহী। কেক কাটবে, মাসের প্রথম দিন থেকে বিভিন্ন ধরনের কার্ড বানাবে। এসব আমি খুব উপভোগ করি। জন্মদিনে আমি কখনোই কোনো কাজ রাখি না। পরিবার ও বন্ধুবান্ধবদের এই দিনে কোনোভাবেই মিস করতে চাই না।’

২০০৪ সালের ৯ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন ফেরদৌস-তানিয়া। তাদের নুজহাত ও নামিরা নামের দুই মেয়ে রয়েছে। তানিয়া আহমেদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট।

ফেরদৌসেরও স্বপ্ন ছিল পাইলট হওয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়ার সময় ফ্লাইং ক্লিাবে ভর্তি হন। তবে পাইলট না হয়ে চিত্রনায়ক হয়ে যান।তিনি তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ‘হঠাৎ বৃষ্টি’র মাধ্যমে বিপুল জনপ্রিয়তা লাভ করেন। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।সেই থেকে চলচ্চিত্রে কাজ করে যাচ্ছেন তিনি। কাজ করেছেন পশ্চিমবঙ্গেরও অসংখ্য চলচ্চিত্রে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি